ONLINE WATERCOLOR MASTERCOURSE
জলরঙ আঁকা শিখুন একদম শুরু থেকে
- আজীবন অ্যাক্সেস
- বিগিনার ফ্রেন্ডলি
- ধাপে ধাপে শেখা
- কমিউনিটি সাপোর্ট
জলরঙ কেন শিখবেন?
🎨 রঙের সৌন্দর্য ও অভিব্যক্তি
জলরঙের স্বচ্ছতা ও প্রবাহ আপনাকে এমনভাবে প্রকাশ করতে সাহায্য করে যা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়।
🌿 মনের প্রশান্তি
আঁকার সময় মনোযোগ বাড়ে, ব্যস্ততার মাঝে পাওয়া যায় একটুখানি শান্তির সময়।
🎒 সহজেই সঙ্গে রাখা যায়
কিছু রং, তুলি আর কাগজ-এই অল্প কিছু উপকরণেই যেকোনো জায়গায় আঁকা সম্ভব।
✨ নিজের সৃজনশীলতা প্রকাশ করুন
প্রকৃতি, জড় বস্তু কিংবা নিজের কল্পনা—জলরঙে নিজের ভাবনাকে ছবিতে প্রকাশ।
কোর্সের মূল্য ১১৯৯ টাকা
খুব শীঘ্রই কোর্সের মুল্য বেড়ে যাবে
এই কোর্সটি কার জন্য?
সম্পূর্ণ নতুনরা
কখনো জলরঙ ধরেও দেখেন নি ? এই কোর্স আপনার জন্যই।
শখের শিল্পী
আপনার সৃজনশীলতাকে আরও গভীর ও সুশৃঙ্খল করুন।
শিক্ষার্থী
শিল্পে দক্ষতা গড়ুন ও নিজস্ব শৈলী বিকাশ করুন।
পেশাজীবী
ব্যাস্ততার কারনে কোথাও গিয়ে শেখা হচ্ছে না বা কর্মজীবনের চাপ থেকে মুক্তি পেতে ঘরে বসে শিখতে পারেন।
আবার শুরু করছেন
বছরের পর বছর বিরতির পর আবার আঁকতে চান? এই কোর্স আপনার জন্য।
আপনার শেখার যাত্রা
একদম শুরু থেকে ধাপে ধাপে জলরঙে নিজের ছবি আঁকার আত্মবিশ্বাস তৈরি করুন।
জলরঙের সঙ্গে প্রথম পরিচয়
জলরঙ, কাগজ, তুলি ও প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে জানুন এবং সঠিকভাবে আঁকার ভিত্তি তৈরি করুন।
রঙকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করুন
জল ও রঙের ভারসাম্য, রঙ মেশানো, Wash, Layering ও Brush Control-এর প্রয়োজনীয় কৌশল শিখুন।
সাদা কাগজে দৃশ্যকে জীবন্ত করে তুলুন
Still Life, Landscape ও Cityscape, ছোট ছোট অবজেক্ট,ফুল, ফল পাখি আঁকার মাধ্যমে আলো, রঙ, গভীরতা ও কম্পোজিশন প্রয়োগ করতে শিখুন।
শেখা কৌশল দিয়ে তৈরি করুন নিজের ছবি
বিভিন্ন Watercolor Project-এর মাধ্যমে নিজের দক্ষতা কাজে লাগিয়ে ধীরে ধীরে নিজের আঁকার স্টাইল ও আত্মবিশ্বাস তৈরি করুন।
শিক্ষকের সাথে পরিচিত হোন
একজন আর্টিস্ট এবং আর্ট ইন্সট্রাক্টর
Farhina Rahman Mahi
আমি ফারহীনা রহমান মাহী,একজন আর্টিস্ট, আর্ট ইন্সট্রাক্টর এবং কন্টেন্ট ক্রিয়েটর। গত প্রায় ১৮ বছর ধরে আমি আর্ট শিখছি আর প্রায় ১৪ বছর ধরে আর্ট শেখাচ্ছি বাচ্চাদের এবং বড়দের। আমি বুলবুল একাডেমী অফ ফাইন আর্টস থেকে ৪ বছর+৪ বছর মোট ৮ বছর এর ডিপ্লোমা করেছি ড্রইং এন্ড পেইন্টিং নিয়ে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে ড্রইং এন্ড পেইন্টিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি বুলবুল একাডেমী অফ ফাইন আর্টস( ওয়াইজ ঘাট শাখা) এ শিক্ষকতা করেছি। পরবর্তীতে আমার নিজের প্রতিষ্ঠান আঁকিটুকি অফ ফারহিনা পেইজে লাইভ ব্যাচ এ ক্লাস নিয়েছি ২০২০ সাল থেকে। ছোট এবং বড়দের মিলিয়ে এখন পর্যন্ত ৪৫+ ব্যাচে অন্তত ২০০০+ শিক্ষার্থীকে শেখানোর সৌভাগ্য হয়েছে। আমার গত ১৪ বছরের শেখানোর অভিজ্ঞতা থেকে প্রি রেকর্ডেড এই কোর্সটি বানিয়েছি।
কোর্স সিলেবাস বিস্তারিত
1
মডিউল ১ঃ কোর্স পরিচিতি ও শেখার পদ্ধতি
কোর্সের পরিচিতি, কীভাবে ক্লাসগুলো অনুসরণ করতে হবে এবং অনুশীলনের মাধ্যমে ধাপে ধাপে ওয়াটার কালার পেইন্টিংয়ের দক্ষতা উন্নত করার পদ্ধতি আলোচনা করা হবে।
2
মডিউল ২ঃ ওয়াটার কালার ম্যাটেরিয়ালস
ওয়াটার কালার পেইন্টিংয়ের জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস, পেইন্টের ধরন, টিউব ও প্যান পেইন্টের পার্থক্য এবং বিভিন্ন ব্রাশের ব্যবহার সম্পর্কে বিস্তারিত শেখানো হবে।
3
মডিউল ৩ঃ কালার থিওরি
কালারের মৌলিক ধারণা, কালার হুইল এবং ওয়ার্ম ও কুল কালারের বৈশিষ্ট্য বোঝার মাধ্যমে রঙের সঠিক ব্যবহার ও সামঞ্জস্য তৈরি করার ভিত্তি গড়ে তোলা হবে।
4
মডিউল ৪ঃওয়াটার কালারে ব্রাশ ও পানির নিয়ন্ত্রণ
বিভিন্ন ধরনের ব্রাশ স্ট্রোক, ব্রাশ কন্ট্রোল এবং পানির পরিমাণ নিয়ন্ত্রণের মাধ্যমে ওয়াটার কালারে বিভিন্ন ধরনের মার্ক, ওয়াশ ও রঙের প্রভাব তৈরি করার কৌশল শেখানো হবে।
5
মডিউল ৫ঃ মনোক্রোমিক ওয়াটার কালার
একটি রঙের বিভিন্ন টোন ব্যবহার করে অবজেক্টের ফর্ম, আলো-ছায়া, গভীরতা ও ডিটেইল ফুটিয়ে তোলার কৌশল শেখানো হবে। এর মাধ্যমে রঙের জটিল ব্যবহারে যাওয়ার আগে টোন ও ভ্যালু বোঝার দক্ষতা তৈরি হবে।।
6
মডিউল 6ঃ ক্লোজ-আপ স্টাডি
কোনো অবজেক্টের কাছ থেকে পর্যবেক্ষণ করে তার আকৃতি, রঙের বৈচিত্র্য, সূক্ষ্ম ডিটেইলস ও টেক্সচার ওয়াটার কালারের মাধ্যমে ফুটিয়ে তোলার কৌশল শেখানো হবে।
এখনো অনেকগুলো ক্লাসের রেকর্ড বাকি আছে। রেকর্ড চলছে। রেগুলার এই রেকর্ড ক্লাসগুলো আপলোড হতে থাকবে মডিউল শেষ হওয়া পর্যন্ত।
প্রি রেকর্ডেড কোর্স থেকে আসলেও কি ছবি আঁকা শেখা সম্ভব? আপনার মনে অনেক প্রশ্ন আর সন্দেহ থাকতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর পেতে আর মনের ভেতরের সন্দেহ দূর করতে চাইলে এই ভিডিও টা পুরো দেখে নিতে পারেন।
কোর্স টিচার কেমন কাজ করেন সেটা দেখতে চান?
আমার করা কিছু কাজ
























আমার শিক্ষার্থীদের করা কিছু কাজ


























প্রয়োজনীয় উপকরন
ওয়াটার কালার এর জন্যঃ
- ওয়াটার কালার স্কেচবুক -A3size
- Camel artist water colour -5ml/20ml
- Watercolour brush-2,6,8,12,20
- Colour mixing pallate
প্রাথমিক ভাবে এই উপকরন গুলো হলেই হবে। তবে উপকরন নিয়ে আরো বিস্তারিত ভাবে পুরো একটা ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে। আপনি চাইলে কোর্স কেনার পর উপকরনের ক্লাস দেখেও কিনতে পারেন।
আর্ট রিলেটেড টিউটরিয়াল ভিডিও দেখতে আগ্রহী হলে আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন।
লাইভ কোর্স শেষে শিক্ষার্থীদের রিভিউ কেমন ছিলো?
Frequently Asked Questions
ওয়াটার কালার কি একদম বেসিক থেকে শেখানো হবে?
জি একদম বেসিক থেকে শেখানো হবে।ম্যাটেরিয়ালস, কালার থিওরি, ওয়াটার কন্ট্রোল বা ব্রাশ কন্ট্রোল থেকে শুরু করে এডভান্স লেভেল এর দৃশ্য আঁকা শেখানো হবে।
যারা আগে কখনো ছবি আঁকেন নি তারা কি এই কোর্স টি করতে পারবেন?
জি অবশ্যই পারবেন। আমাদের এই কোর্স টি একদম বেসিক থেকেই শেখানো হবে। আগে থেকে কিছু না জানলেও সমস্য নেই। রেগুলার প্রাক্টিস করলে অবশ্যই ভালো করা সম্ভব।
কোর্সটা কি রেকর্ডেড নাকি লাইভ?
এটি একটি প্রি-রেকর্ডেড কোর্স, যেখানে আপনি আপনার সময় মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এবং লাইফটাইম এক্সেস থাকবে।
রেকর্ডেড ক্লাস দেখে কি ভালো ভাবে ছবি আঁকা শেখা সম্ভব?
অবশ্যই শেখা সম্ভব। ইউটিউব বা ফেসবুক ভিডিও দেখেও শেখা সম্ভব যদি আপনি রেগুলার প্রাক্টিস করেন। কিন্তু এই প্লাটফর্মগুলোর একটাই সমস্যা, কোনো কিছুই গোছানো ভাবে এক যায়গায় পাবেন না। কিন্তু প্রতিটা বিষয় আপনাকে গুছিয়ে দিলে এবং প্রপার গাইডলাইন দিলে অবশ্যই ভালো করা সম্ভব।
কোর্স এক্সেস কতো দিন থাকবে?
আপনি লাইফটাইম এক্সেস পাবেন।
কোর্সে এনরোল করলে কি সাপোর্ট পাবো?
জি। আমাদের সিক্রেট ফেসবুক সাপোর্ট গ্রুপ এর লিংক কোর্সের ভেতরেই দেওয়া আছে। সেখানে জয়েন করতে পারবেন এবং কোর্স রিলেটেড যে কোনো সমস্যা নিয়ে সাপোর্ট পাবেন।