পেন্সিল স্কেচ ও ফিগার ড্রয়িং
শিখুন শূন্য থেকে
সম্পূর্ণ নতুনদের জন্য ডিজাইন করা হয়েছে
শুরু করার আগে কী চিন্তা করছেন?
আমি সম্পুর্ন নতুন, পারবো তো?
হ্যাঁ, এই কোর্স তৈরি করা হয়েছে শুন্য থেকে শুরু করার জন্য। কোনো পুর্ব অভিজ্ঞতা লাগবে না।
কতো সময় দিতে হবে?
প্রতিদিন ৩০-৪০ মিনিট প্রাক্টিস করলে খুব দ্রুত ভালো করা সম্ভব।
অনেক কিছু কি কিনতে হবে?
শুধু পেন্সিল, স্কেচ বুক আর নরমাল একটা ইরেজার, আর কিছুই লাগবে না। ঘরে বসেই শিখতে পারবেন।

কেনো শিখতে হবে
পেন্সিল স্কেচ?
সুস্থ থাকতে এবং শিল্প হিসেবে!
চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী পেন্সিল স্কেচ বা ড্রইং করার সময় মস্তিষ্কের মনোযোগ, কল্পনা ও হাতের সূক্ষ্ম নড়াচড়া একসাথে কাজ করে, যা স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত আঁকাআঁকি মানসিক চাপ, উদ্বেগ ও অতিরিক্ত চিন্তা কমিয়ে মনকে শান্ত রাখতে সহায়ক বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। এছাড়া এটি অনেকের ক্ষেত্রে ফোকাস, ধৈর্য ও ইমোশনাল ব্যালেন্স উন্নত করতেও সাহায্য করে।
কোর্সে যা শিখবেন
এই কোর্সে আপনি পেন্সিল স্কেচ এর একদম বেসিক থেকে এডভান্স সবকিছু শিখবেন। প্রতিটি মডিউল ধাপে ধাপে ডিজাইন করা হয়েছে যাতে আপনি স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারেন।
✏️ বেসিক গ্রামার ও লাইন ড্রইং
একজন দক্ষ শিল্পী হওয়ার প্রথম ধাপ হলো ড্রইংয়ের মৌলিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করা। এই অংশে আপনি লাইন, শেপ, প্রোপোরশন, অবজারভেশন এবং হাতের নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখবেন। পাশাপাশি সঠিকভাবে অবজেক্ট পর্যবেক্ষণ করে পরিষ্কার ও আত্মবিশ্বাসী লাইন ব্যবহার করে ড্রইং করার দক্ষতা অর্জন করবেন।
✏️ স্কেচ
যেকোনো সফল ড্রইংয়ের ভিত্তি হলো একটি ভালো স্কেচ। এই অংশে আপনি শিখবেন কীভাবে জটিল অবজেক্টকে সহজ আকারে বিশ্লেষণ করে দ্রুত ও কার্যকর স্কেচ তৈরি করা যায়। নিয়মিত স্কেচিংয়ের মাধ্যমে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা, হাতের গতি এবং ড্রইংয়ের আত্মবিশ্বাস অনেক বেশি বৃদ্ধি পাবে।
🍎 স্টিল লাইফ ড্রইং
স্টিল লাইফ ড্রইংয়ের মাধ্যমে আপনি বিভিন্ন বস্তুর গঠন, প্রোপোরশন, আলো-ছায়া এবং কম্পোজিশন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। সহজ থেকে জটিল বিভিন্ন অবজেক্ট আঁকার মাধ্যমে বাস্তবধর্মী ড্রইং তৈরির কৌশল শিখবেন এবং বস্তুর গভীরতা ও ভলিউম ফুটিয়ে তুলতে পারবেন।
🌿 ল্যান্ডস্কেপ ড্রইং
প্রকৃতির সৌন্দর্যকে কাগজে জীবন্ত করে তোলার জন্য প্রয়োজন সঠিক পর্যবেক্ষণ ও কৌশল। এই অংশে আপনি গাছপালা, পাহাড়, নদী, আকাশ এবং দূরবর্তী দৃশ্যের গভীরতা ও পরিবেশ ফুটিয়ে তোলার পদ্ধতি শিখবেন। পাশাপাশি ল্যান্ডস্কেপ কম্পোজিশন ও দূরত্বের অনুভূতি প্রকাশের কৌশলও আয়ত্ত করবেন।
🏙️ সিটিস্কেপ ড্রইং
শহরের ব্যস্ত ও জটিল দৃশ্যকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সিটিস্কেপ ড্রইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশে আপনি বিল্ডিং, রাস্তা এবং শহুরে পরিবেশের গঠন ও পার্সপেক্টিভ বুঝে বাস্তবসম্মত সিটিস্কেপ আঁকার কৌশল শিখবেন। জটিল দৃশ্যকে সহজভাবে বিশ্লেষণ করে আকর্ষণীয় কম্পোজিশন তৈরির দক্ষতাও অর্জন করবেন।
👤 পোর্ট্রেট ড্রইং
মানুষের মুখমণ্ডল আঁকা শিল্পের অন্যতম আকর্ষণীয় একটি বিষয়। এই অংশে আপনি মুখের সঠিক প্রোপোরশন, বিভিন্ন অঙ্গের গঠন এবং অভিব্যক্তি ফুটিয়ে তোলার কৌশল শিখবেন। ধাপে ধাপে অনুশীলনের মাধ্যমে বাস্তবসম্মত ও প্রাণবন্ত পোর্ট্রেট আঁকার দক্ষতা তৈরি হবে।
🧍 ফিগার ড্রইং
মানবদেহের গঠন, ভারসাম্য এবং চলন বোঝার জন্য ফিগার ড্রইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশে আপনি মানবদেহের প্রোপোরশন, জেসচার, ভঙ্গি এবং বেসিক অ্যানাটমি সম্পর্কে শিখবেন। ফলে বিভিন্ন পোজ ও মুভমেন্টকে সঠিকভাবে পর্যবেক্ষণ করে আত্মবিশ্বাসের সাথে ফিগার ড্রইং করতে পারবেন।

একজন আর্টিস্ট এবং আর্ট ইন্সট্রাক্টর
Farhina Rahman Mahi
আমি ফারহীনা রহমান মাহী,একজন আর্টিস্ট, আর্ট ইন্সট্রাক্টর এবং কন্টেন্ট ক্রিয়েটর। গত প্রায় ১৮ বছর ধরে আমি আর্ট শিখছি আর প্রায় ১৪ বছর ধরে আর্ট শেখাচ্ছি বাচ্চাদের এবং বড়দের। আমি বুলবুল একাডেমী অফ ফাইন আর্টস থেকে ৪ বছর+৪ বছর মোট ৮ বছর এর ডিপ্লোমা করেছি ড্রইং এন্ড পেইন্টিং নিয়ে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে ড্রইং এন্ড পেইন্টিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি বুলবুল একাডেমী অফ ফাইন আর্টস( ওয়াইজ ঘাট শাখা) এ শিক্ষকতা করেছি। পরবর্তীতে আমার নিজের প্রতিষ্ঠান আঁকিটুকি অফ ফারহিনা পেইজে লাইভ ব্যাচ এ ক্লাস নিয়েছি ২০২০ সাল থেকে। ছোট এবং বড়দের মিলিয়ে এখন পর্যন্ত ৪৫+ ব্যাচে অন্তত ২০০০+ শিক্ষার্থীকে শেখানোর সৌভাগ্য হয়েছে। আমার গত ১৪ বছরের শেখানোর অভিজ্ঞতা থেকে প্রি রেকর্ডেড এই কোর্সটি বানিয়েছি।
কোর্স মডিউল বিস্তারিত
1
মডিউল ১ঃ স্কেচ বেসিক
স্কেচ এর বেসিক, পেন্সিল এর বিস্তারিত এবং পেন্সিল শার্প করার টেকনিক
2
মডিউল ২ঃ লাইন ড্রইং
লাইন ব্যবহার করে নিখুঁত আউটলাইন, ডিটেইল ও অবজেক্টের স্ট্রাকচার তৈরি করার বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হবে।
3
মডিউল ৩ঃ শেপ ড্রইং
বিভিন্ন বেসিক শেপ ব্যবহার করে অবজেক্টের গঠন ও প্রোপোরশন বুঝে আঁকার কৌশল শেখানো হবে।
4
মডিউল ৪ঃ সিলভার টোন
ড্রইংয়ে সিলভার টোন তৈরি করে আলো-ছায়ার সূক্ষ্ম ভ্যারিয়েশন ও স্মুথ গ্রেডেশন শেখানো হবে।
5
মডিউল ৫ঃ ক্যারেক্টর টোন
বিভিন্ন টোনের মাধ্যমে অবজেক্ট বা সাবজেক্টের গভীরতা, ফর্ম ও বাস্তবসম্মত ক্যারেক্টার ফুটিয়ে তোলার কৌশল আলোচনা করা হবে।
6
মডিউল 6ঃ লাইট শেডিং
আলো-ছায়ার সঠিক ব্যবহার করে অবজেক্টে গভীরতা ও থ্রি-ডাইমেনশনাল ইফেক্ট তৈরি করার কৌশল শেখানো হবে।
7
মডিউল ৭ঃ জেসচার ড্রইং
দ্রুত ও লুজ লাইনের মাধ্যমে সাবজেক্টের মুভমেন্ট, ফ্লো ও এক্সপ্রেশন ধরার কৌশল শেখানো হবে
8
মডিউল ৮ঃ ড্রেপারি
কাপড়ের ভাঁজ, ফোল্ড ও ফ্লো বুঝে বাস্তবসম্মতভাবে আঁকার পদ্ধতি বিস্তারিতভাবে শেখানো হবে।
9
মডিউল ৯ঃ স্টিল লাইফ থিউরি
বিভিন্ন অবজেক্ট সাজিয়ে আলো-ছায়া, প্রোপোরশন ও ব্যালান্স বজায় রেখে বাস্তবসম্মতভাবে আঁকার মূল ধারণা শেখানো হবে।
10
মডিউল ১০ঃ আই লেভেল
চোখের অবস্থান অনুযায়ী অবজেক্টের ভিউ বুঝে সঠিকভাবে আঁকার কৌশল আলোচনা করা হবে।
11
মডিউল ১১ঃ পার্স্পেক্টিভ
দূরত্ব ও গভীরতা বোঝাতে ভ্যানিশিং পয়েন্ট ও পার্স্পেক্টিভ রুলস ব্যবহার করে ড্রইং করার পদ্ধতি শেখানো হবে।
12
মডিউল ১২ঃ কম্পোজিশন
একটি ড্রইংয়ে এলিমেন্টগুলো সুন্দরভাবে সাজিয়ে ব্যালান্স, ফোকাস ও ভিজ্যুয়াল ইমপ্যাক্ট তৈরি করার কৌশল শেখানো হবে।
13
মডিউল ১৩ঃ স্টিল লাইফ ড্রইং
14
মডিউল ১৪ঃ স্টিল লাইফ লাইট শেডিং
স্টিল লাইফ অবজেক্টে আলো-ছায়া প্রয়োগ করে গভীরতা ও থ্রি-ডাইমেনশনাল ইফেক্ট ফুটিয়ে তোলার পদ্ধতি শেখানো হবে।
15
মডিউল ১৫ঃ স্টিল লাইফ স্কেচ
দ্রুত ও সহজ স্কেচের মাধ্যমে অবজেক্টের বেসিক ফর্ম, স্ট্রাকচার ও কম্পোজিশন ধরার কৌশল শেখানো হবে।
16
মডিউল ১৬ঃ ল্যান্ডস্কেপ
প্রাকৃতিক দৃশ্য ও পরিবেশ বাস্তবসম্মতভাবে আঁকার কৌশল শেখানো হবে।
17
মডিউল ১৭ঃ সিটিস্কেপ
বিল্ডিং, রাস্তা ও শহুরে পরিবেশের পার্স্পেক্টিভ, স্ট্রাকচার ও ডিটেইল সুন্দরভাবে ফুটিয়ে তোলার পদ্ধতি শেখানো হবে।
18
মডিউল ১৮ঃ পোর্ট্রেট
মানুষের মুখমণ্ডলের গঠন, প্রোপোরশন, বৈশিষ্ট্য ও অভিব্যক্তি সঠিকভাবে পর্যবেক্ষণ করে বাস্তবসম্মত পোর্ট্রেট আঁকার কৌশল শেখানো হবে।
কোর্স টিচার কেমন কাজ করেন সেটা দেখতে চান?
আমার করা কিছু কাজ























আমার শিক্ষার্থীদের করা কিছু কাজ



















লাইভ কোর্স শেষে শিক্ষার্থীদের রিভিউ কেমন ছিলো?








আর্ট রিলেটেড টিউটরিয়াল ভিডিও দেখতে আগ্রহী হলে আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন।
প্রয়োজনীয় উপকরন
- পেন্সিল স্কেচের জন্যঃ
- পেন্সিল (Faber castle or Stradler)-2B, 4B, 6B, 8B
- পাইলটের ম্যাকানিকেল পেন্সিল ০.৩ লিড 2B (সাথে লিড বক্স)
- ইরেজার (Marries 4b off-white)
- কার্টিজ পেপার স্কেচবুক (A3 size)
- নিউজপেপার অথবা নিউজপ্রিন্ট পেপার
- এন্টিকাটার অথবা শার্পনার
Frequently Asked Questions
পেন্সিল স্কেচ কি একদম বেসিক থেকে শেখানো হবে?
জি একদম বেসিক থেকে শেখানো হবে। বেসিক লাইন ড্রয়িং, শেপ ড্রয়িং থেকে শুরু করে আই লেভেল, পার্স্পেক্টিভ বা শ্যাডো ক্রিয়েট করা এবং লাইভ যে কোনো কিছু দেখে আঁকা শেখানো হবে।
যারা আগে কখনো ছবি আঁকেন নি তারা কি এই কোর্স টি করতে পারবেন?
জি অবশ্যই পারবেন। আমাদের এই কোর্স টি একদম বেসিক থেকেই শেখানো হবে। আগে থেকে কিছু না জানলেও সমস্য নেই। রেগুলার প্রাক্টিস করলে অবশ্যই ভালো করা সম্ভব।
কোর্সটা কি রেকর্ডেড নাকি লাইভ?
এটি একটি প্রি-রেকর্ডেড কোর্স, যেখানে আপনি আপনার সময় মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন।
রেকর্ডেড ক্লাস দেখে কি ভালো ভাবে ছবি আঁকা শেখা সম্ভব?
অবশ্যই শেখা সম্ভব। ইউটিউব বা ফেসবুক ভিডিও দেখেও শেখা সম্ভব যদি আপনি রেগুলার প্রাক্টিস করেন। কিন্তু এই প্লাটফর্মগুলোর একটাই সমস্যা, কোনো কিছুই গোছানো ভাবে এক যায়গায় পাবেন না। কিন্তু প্রতিটা বিষয় আপনাকে গুছিয়ে দিলে এবং প্রপার গাইডলাইন দিলে অবশ্যই ভালো করা সম্ভব।
কোর্স এক্সেস কতো দিন থাকবে?
আপনি লাইফটাইম এক্সেস পাবেন।